ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩১ জন  সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান
  • ব্যাংক লেনদেনের সময় বাড়লো এক ঘণ্টা 

    ব্যাংক লেনদেনের সময় বাড়লো এক ঘণ্টা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আগামী এক সপ্তাহের জন্য ব্যাংক লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (৭ জুলাই) থেকে ১৪ জুলাই পর্যন্ত এক ঘণ্টা বৃদ্ধি করে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়া ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

    বুধবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

    নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

    এছাড়া, শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন ছাড়াও আগামী ১১ জুলাই রোববার ব্যাংক বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ প্রতি রোববারও ব্যাংক বন্ধ থাকবে।

    গত ৩০ জুন জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই নির্দেশনায় সীমিত পরিসরে ব্যাংক ব্যবস্থা পরিচালনার সময় করণীয় সম্পর্কে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ