ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় লকডাউন অমান্য করায় পাঁচ জনকে অর্থদন্ড

    মঠবাড়িয়ায় লকডাউন অমান্য করায় পাঁচ জনকে অর্থদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঠবাড়িয়ায় সরকারি ভাবে ঘোষিত চলমান লকডাউন ও স্বাস্থ্য বিধি সুরক্ষা কার্যকর করতে পিরোজপুর সদর নির্বাহী অফিসার বশির আহমেদের নেতৃত্বে মঠবাড়িয়া পৌর শহরে ও বড়মাছুয়া বাজারে মঙ্গলবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

    এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ও লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ জনকে অর্থদন্ড করেন।

    অভিযুক্তরা হলেন মোঃ জয়নাল (৪৫) ২শত টাকা, মোঃ রুহুল আমীন (২৬) ১শত টাকা, অমল চন্দ্র হালদার (৭২) ৫ শত টাকা, মোঃ জিয়া (৩৯) ৫শত টাকা ও মিজানুর রহমান (২৮) কে ৩ শত টাকা। ৫ জনকে মোট ১ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা কালিন সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, থানা অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, সেকেন্ড অফিসার জাকির হোসেন ও বরিশাল র‌্যাব-৮ এর সদস্য বৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ