ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ইন্দুরকানীতে মেম্বারের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ বানিজ্যের অভিযোগ

    ইন্দুরকানীতে মেম্বারের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ বানিজ্যের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম জুরুল শিকদারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে  ।
     
    ভুক্তভোগী মোঃ হালিম অভিযোগ করে বলেন, আমার কোনো ঘর নেই। আমি দিন মজুর করে খাই। আমি অন্যের ঘরে ভাড়া থাকি। আমি সরকারি ঘর পাওয়ার জন্য ছোটাছুটি করি। আমাকে ঘর দেবে বলে মেম্বার জুরুল শিকদার আমার কাছে ২০ হাজার টাকা চায়। পরে আমি তাকে ৫ হাজার টাকা দিই এবং বাকিটা ঘর পাওয়ার পরে দেব বলেছি।

    কিন্তু সে এখন বলে তুই ঘর পাবি না। আমি প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এর যেন সঠিক তদন্ত করে বিচার করা হয় এবং আমার দেয়া টাকা যেন ফেরত পাই। আমার খুবই প্রয়োজন একটি ঘরের। যদি আমকে প্রধানমন্ত্রী দিতো তাহলে আমি চির কৃতজ্ঞ থাকতাম।
     
    হালিম আরও বলেন, আমার কাছে ঐ মেম্বার টাকা চাওয়ার পারে আমি ইউএনও স্যার কে বলি এবং আরও অনেক কে এ বিষয়টি বলি কিন্তু কোনো সুফল পাইনি।
     
    বিভিন্ন সুত্রে জানাযায়, ঐ মেম্বার আরও একাধিক ভূমিহীন ও গৃহহীনদের থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ঘর দিয়েছে এবং অনেক লোককে ঘর দেওয়ার আস্বস্ত করেছে।
     
    অভিযুক্ত মেম্বার মোঃ নজরুল ইসলাম (জুরুল) শিকদার এ ঘটনা অস্বীকার করে বলেন, আমাকে শত্রু পক্ষরা ফাঁসানোর চেষ্টা করতেছে।
     
    এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, এটা প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এই উপহার পেতে কোনো ধরনের ফি অথবা টাকা নেয়া হয় না। আমি সবাইকে বলে দিয়েছি। কাউকে কোনো টাকা না দিতে। যদি কারো কাছ থেকে কেহ কোনো ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়ে থাকে এবং কেহ যদি যানে যে আমি বলে দিয়েছি ঘর বাবদ কারো কাছে টাকা না দিতে। তার পরেও যদি ঘর পাওয়ার আসায় কারো কাছে টাকা দিয়ে থাকে তাহলে, যে নিবে এবং যে দিবে দুইজনের বিরুদ্ধেই আমি ব্যাবস্থা নেব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ