ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ‘গ্রামে পরীক্ষা ছাড়াই উপসর্গ নিয়ে বহু মৃত্যু ঘটছে’

    ‘গ্রামে পরীক্ষা ছাড়াই উপসর্গ নিয়ে বহু মৃত্যু ঘটছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে গ্রামে মৃতের সংখ্যা বেড়েছে। তাদের একটি বড় অংশ এখনও পরীক্ষা-নিরীক্ষার বাইরে থেকে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। তিনি বলেন, সচেতনতার অভাবেই গ্রামের মানুষ করোনা পরীক্ষা করাচ্ছে না।

    বুধবার (৭ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


    স্বাস্থ্য মহপরিচালক বলেন, গ্রামের মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। পরিস্থিতি জটিল হওয়ার পর তারা চিকিৎসকের কাছে আসছে। তাদের অনেকেই অক্সিজেন স্যাচুরেশন ৫০ শতাংশের নিচে থাকছে। মস্তিস্কে অক্সিজেন স্যাচুরেশন বেশি সময় ধরে যদি কম থাকে তাহলে ‘ব্রেন ডেথ’ হয়ে যায়। এমন সময় যারা চিকিৎসা নিতে আসছে তাদের সামাল দেওয়া কঠিন হচ্ছে।

    খুরশীদ আলম বলেন, আমাদের গ্রামের লোকেদের বিশ্বাস, তাদের করোনা হয় না। তারা সর্দি কাশিকে এক রকম উপেক্ষা করেন। কিন্তু তারা এমন সময় চিকিৎসা নিতে আসছে যখন তাদের সামাল দেওয়া কঠিন হচ্ছে। তাদের বাঁচানোও কঠিন হচ্ছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ৫০০ করোনা আক্রান্ত হয়ে রোগী মারা গেছে। এর মধ্যে ৮৩ শতাংশ মারা গেছে এ ভাইরাসের উপসর্গ নিয়ে। এছাড়া সারাদেশের একটি বড় অংশ মারা যাচ্ছে উপসর্গ নিয়ে। তাদের চিকিৎসা আওতায় আনা যাচ্ছে না।

    এ বিষয়ে স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, মৃত্যু প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম। গণমাধ্যম মানুষকে বেশি করে সচেতন করে তুলতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ