ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • আমতলীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

    আমতলীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৪ এপ্রিল থেকে  পবিত্র মাহে রমজান। আর রমজানকে সামনে রেখে বরগুনার আমতলীতে  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন আয়ের সাথে ব্যয়ের মিল না থাকা নিম্ন আয়ের মানুষেরা। রমজান শুরু হওয়ার আগেই পণ্যের দাম হুহু করে বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষ। তবে পণ্য সরবরাহ কম বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আর কোন অজুহাত মানতে নারাজ ক্রেতারা। 

    সরেজমিনে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ  বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। প্রতি কেজি রশুন বিক্রি হচ্ছে ৭০ টাকায় যা একদিন আগে বিক্রি হয়েছিল ৫০ টাকায়, প্রতি কেজি আলুর দাম ৪-৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২টাকায়। এছাড়া পাইকারি বাজারে ডাল, তেল, চাল, আদা, গরম মসলা ও শাকসব্জিসহ প্রায় সকল পণ্যের দাম কম-বেশি বেড়েছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও । 
    এছাড়াও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের মাছের দাম। লকডাউনে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির কারণ বলে মনে করছেন মাছ ব্যবসায়ীরা । 

    ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় লকডাউনের নামে কৃত্রিম সংকট তৈরি করেছেন। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি। 


    এ ব্যাপারে আমতলী উপজলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাতে বৃদ্ধি পেতে না পারে সে জন্য বাজার মনিটরিং করা হবে।’
     


    এম এ সাইদ খোকন / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ