ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ৪ রানেই ৩ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে 

    ৪ রানেই ৩ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হারারে টেস্টে জিম্বাবুয়ের পর পর ৩ উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশ। এদিন হঠাৎ জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের প্রতিরোধ ভেঙে দেন সাকিব-তাসকিন। সাকিব আল হাসান জুটি ভাঙার পরই দ্র্রুত বেশ কয়েকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২ উইকেটে ২২৫ রান ছিল জিম্বাবুয়ের। সেখান থেকে ৫ উইকেটে ২২৯ রানে পরিণত হয়েছে স্বাগতিকরা।

    এদিনে ৭৯.৬ ওভারের মাথায় ৬৫ বলে ২৭ রান করা ডিওন মায়ার্সকে সাজঘরে ফেরান। এর ছয় ওভার পর আবারও সাকিব আঘাত হানলেন জিম্বাবুয়ে শিবিরে। মায়ার্সের বিদায়ের পর ব্যাট করতে আসা ডিওন মায়ার্সকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। পরের ওভারেই তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রয় কাইয়া। জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ২২৯ রান।

    দ্বিতীয় দিনের ১ উইকেটে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিকরা। ওপেনার কাইতানোর সঙ্গে দারুণ এক জুটি গড়েন জিম্বাবুইয়ান ক্যাপ্টেন ব্রেন্ডন টেলর। দু’জনে মিলে গড়েন ১১৫ রানের জুটি। ৩য় দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ভয়ংকর হয়ে ওঠা ব্রেন্ডন টেইলরকে ফেরান তিনি।

    দিনের শুরু থেকেই তাসকিন-এবাদত-সাকিবদের দিয়ে আক্রমণ চালান টাইগার অধিনায়ক মুমিনুল। তবে সাফল্যের দেখা পাচ্ছিলেন না। অবশেষে ব্রেক থ্রু এনে দেন মিরাজ। ক্রমেই সেঞ্চুরির দিকে আগানো টেলরকে তিনি ফেরান বদলি ফিল্ডার ইয়াসির রাব্বির ক্যাচ বানিয়ে। ৮১ রান করে আউট হন টেইলর।

    অন্যপ্রান্তে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন ওপেনার কাইতানো। ৪ নম্বরে নামা মেয়ার্সের সঙ্গে গড়েন ৪৯ রানের জুটি। ২৭ রান করা মেয়ার্সকে সাজঘরে পাঠান সাকিব। এরপর মারুমাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব।

    এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে সব উইকেট হারিয়ে ৪৬৮ রান। মাহমুদউল্লাহ করেন ১৫০ রান। এ ছাড়া লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক করেন ৭০ রান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে ৪ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। ২টি করে উইকেট নেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টোর নায়ুচি। এছাড়া ১ উইকেট করে নেন রিচার্ড নাগারভা ও মিল্টন শুম্ভা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ