ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেসি-নেইমার কাঁদলেন, একসঙ্গে হাসলেনও

    মেসি-নেইমার কাঁদলেন, একসঙ্গে হাসলেনও
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ম্যাচশেষে কান্নায় ভেঙে পড়লেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র দু’জনই। আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই সুপারস্টারের কান্নার প্রেক্ষাপটটা অবশ্য ভিন্ন। দীর্ঘ অপেক্ষার ট্রফি জয়ের পর কান্নায় ভেঙে পড়েন মেসি। এ কান্না আনন্দের-প্রাপ্তির।

    বিপরীত চিত্র নেইমারের। তার কান্না হতাশার-দুঃখের। অল্পের জন্য ছোঁয়া হলো না ট্রফিটা। এখন পর্যন্ত জিততে পারেন নি কোপা আমেরিকা। এবারও ঘরের মাটিতে শিরোপার হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। নেইমারের চোখের জল বাঁধ মানে না।

    মেসি এগিয়ে এলেন প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড়কে সান্ত্বনা জানাতে। এমন দিন তো তিনিও পার করেছেন কতো! নেইমার তার দীর্ঘদিনের বন্ধু। বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন বেশ কয়েকটা মৌসুম। নেইমারকে জড়িয়ে ধরে সান্ত্বনার ভাষা খুঁজছিলেন মেসি।

    কিছুক্ষণ পরই পাল্টে গেল দৃশ্য। হারের ক্ষত ভুলে নেইমার এগিয়ে গেলেন মেসির কাছে। ড্রেসিংরুমের ছবিটা দেখলে চোখ কপালে উঠবে পাঁড় ব্রাজিলিয়ান সমর্থকেরও। পাশাপাশি বসে হাসিতে মেতে উঠেছেন মেসি-নেইমার!

    মাঠে যতই প্রতিপক্ষ হন না কেন, বন্ধু তো বন্ধুই!


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ