ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ট্রফি জিতে কত টাকা পেল আর্জেন্টিনা

    ট্রফি জিতে কত টাকা পেল আর্জেন্টিনা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একবার-দুই বার নয়, সবশেষ ৬ ফাইনালেই হতাশ হতে হয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসি একাই ব্যর্থ হয়েছেন চার ফাইনালে। এবার আর ভাগ্য প্রতারণা করল না। ফাইনালে ব্রাজিলকে পেয়েও বাজিমাত। রোববার বাংলাদেশ সময় সকালে উড়ল আর্জেন্টিনা। ২৮ বছরের প্রতীক্ষার অবসান আর্জেন্টিনার। 

    মেসির ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা! আর ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর ফের ট্রফি জিতল আলবিসেলেস্তেরা। ফাইনাল শেষে ট্রফির সঙ্গে উড়ল টাকাও। মোটা অংকের অর্থ পেল দুই ফাইনালিস্ট দল। চলুন দেখে নেই এবারের কোপায় কে কী পেলেন। 

    টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’ -এর দাবিদার ছিলেন মেসিই। ৪ গোল ও পাঁচটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন এবারের কোপায়। তার পথ ধরে হাসিমুখে গোল্ডেন বল নিয়েছেন তিনি। সেরা গোলকিপার হয়েছেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। 

    সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয়ের নায়ক তিনি। ফাইনালেও বেশ খেলেছেন। ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন এই গোলকিপার। ফাইনালের ম্যাচসেরা আনহেল ডি মারিয়া। তার গোলেই ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ব্রাজিল।

    টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেল ৬৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ কোটি টাকা। রানার্সআপ ব্রাজিল পেল ৩৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা। 

    কোপায় তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৫০ লাখ)। পেরু পেয়েছে ২১ কোটি টাকা। প্রায় ১৩ কোটি টাকা পেয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ