ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সাকিব নাকি নারিন! কে খেলবেন আজকের ম্যাচে?

    সাকিব নাকি নারিন! কে খেলবেন আজকের ম্যাচে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সাকিব আল হাসান ও সুনিল নারিনের মধ্যে কে খেলবেন আজকের ম্যাচে? দুইজনের পার্থক্য কোথায়? সেরা একাদশ বাছাই করতে হলে এ দুইজনের একজনকেই নিতে হবে কলকাতার। তাই বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগ্যানের কপালে চিন্তার ভাঁজ!

    সাকিব, নারিন দুইজনই স্পিনার। তাদের স্পিন ক্যারিয়ার এগিয়েছে সমানতালে। তবে ব্যাটিং সামর্থ্যে আছে ভিন্নতা। সাকিব পরিপক্ক ও বিশেষজ্ঞ ব্যাটসম্যান। নারিন পিঞ্চ হিটার। ফলে দুইজনের ভূমিকা দুইরকম। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুইজনকেই মাপা হয় স্পিন অলরাউন্ডার হিসেবে। 

    তবে মরগ্যানের চোখে সাকিব কিছুটা হলেও এগিয়ে। তার মতে, কলকাতা নাইট রাইডার্স শিবিরে সাকিব ভারসাম্য এনেছেন। সাকিবের দলের জন্য সম্পদ এবং তার অলরাউন্ডিং ভূমিকা দলকে করেছে সমৃদ্ধ।

    মরগ্যান বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য অবশ্যই বাড়বে। তাছাড়া এই সময় উপ মহাদেশের পিচগুলো ক্রমশ মন্থর হয়ে যায়। তাই ওর মতো বাঁহাতি স্পিনার দলের সম্পদ। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব কত বড় ব্যাটসম্যান, সেটা সকলেই জানি। তাই ও থাকায় দল সমৃদ্ধ হল।’

    তিনি আরও বলেন, ‘সাকিব ও সুনিলের আমি কোনো পার্থক্য দেখি না। গত বছর সুনিলের খারাপ কেটেছিল। কিন্তু বছরের পর বছর সে আমাদের হয়ে ভালো খেলেছে। কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা তার জানা আছে।’


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ