ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে ১ম ওয়ানডে কাল

    বাংলাদেশ-জিম্বাবুয়ে ১ম ওয়ানডে কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩ ম্যাচ সিরিজের ১ম ওয়ানডেতে কাল জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

    ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে আছে বাংলাদেশ দল। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এখনো পুরোপুরি সুস্থ হননি। ইনজুরির কারণে খেলেননি টেস্ট ম্যাচে। তবে গতকাল (বুধবার) একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে ব্যাট করতে নেমে ফিফটি হাঁকিয়েছেন এই ওপেনার। জানা গেছে, পুরোপুরি ফিট না হলেও খেলবেন তিনি।

    প্রস্তুতি ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। ১ম ম্যাচে খেলতে পারবেন না তিনি। কাটার মাস্টারের অভাব ভোগাবে দলকে।

    অন্যদিকে, পারিবারিক কারণে দেশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না তাকে।

    যদিও অতীত পরিসংখ্যান কিংবা কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে বেশ এগিয়ে আছে বাংলাদেশ। জিম্বাবুয়ের তরুণ দলটার বিপরীতে টাইগার স্কোয়াডে আছে একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।


    দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়েতে সিরিজ খেলছে বাংলাদেশ। যদিও একমাত্র টেস্টে তার ছাপ খুব একটা দেখা যায়নি। নিজেদের দেশে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি আফ্রিকান দেশটি। স্বাগতিকদেরকে বেশ সহজেই হারিয়েছে টাইগাররা। এবার ওয়ানডে সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ