ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত  
  • 'আমার বঙ্গবন্ধু' প্রতিযোগিতায় দেশ সেরা পিরোজপুরের মেয়ে চন্দ্রিকা 

    'আমার বঙ্গবন্ধু' প্রতিযোগিতায় দেশ সেরা পিরোজপুরের মেয়ে চন্দ্রিকা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘আমার বঙ্গবন্ধু’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশ সেরা হিসেবে পুরস্কার পেলেন পিরোজপুরের নাজিরপুরের চন্দ্রিকা মন্ডল। বুধবার বিকালে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন চন্দ্রিকা মন্ডল কে পুরস্কার হিসাবে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকার চেক প্রদান করেন।

    গত ৫ জুলাই ওই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক। চন্দ্রিকা মন্ডল প্রতিযোগিতায় প্রথম স্থান হিসাবে নির্বাচিত হয়েছেন। চন্দ্রিকা মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক প্রথম বর্ষের ছাত্রী ও উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সামন্তগাতি গ্রামের এ্যাড. সুজিত মন্ডলের কন্যা।

    চন্দ্রিকা মন্ডল দৈনিক মতবাদকে বলেন, যেকোনো রাষ্ট্রীয় সম্মাননা, স্মারক সব সময়ই সুখকর এবং আনন্দের বিষয় এবং বিষয়টি যখন পুরো নিজ এলাকা ও দেশের গর্বের কারণ হয়ে ওঠে, মনে হয় এই বাংলার কর্ণধার আমি, কিছু একটা করে রেখে যেতে হবে।  আজকে আমি যতটুকু রক্তে, মাংসে একজন মানুষ হিসেবে বড় হয়েছি তার সম্পূর্ণ অবদান মহান সৃষ্টিকর্তা এবং আমার বাবা-মায়ের। যেকোনো বিষয়ে ব্যর্থতা কিংবা সাফল্য দুটোতেই আমাকে শক্তি যোগায় নিরাকার সৃষ্টিকর্তা এবং আমার পিতা-মাতা। আমাকে এমন সম্মাননা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যার এবং জেলা প্রশাসক মহোদয়কে। একজন পরিপূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি।

    জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, ‘আমার বঙ্গবন্ধু’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী  চন্দ্রিকা মন্ডল কে পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ