ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিজের ২য় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া ম্যাচটি জিতে আজই সিরিজ নিশ্চিত করতে চাইবে টাইগাররা।

    টেস্টের পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে জিম্বাবুয়ে। জয়ের ছন্দে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। এবার মিশন, সিরিজ জয় নিশ্চিত করার।

    আজ জিতলেই ওয়ানডে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে ২৮তম সিরিজ জিতবে টাইগাররা। দেশের বাইরে হবে ষষ্ঠ সিরিজ জয়।

    বাংলাদেশ দল: 
    তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

    জিম্বাবুয়ে দল: 
    ব্রেন্ডন টেইলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ওয়েসলি মাধেভেরে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ