ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের টার্গেট ২৪১

    বাংলাদেশের টার্গেট ২৪১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হারারেতে প্রথমে ব্যাট করে লড়াকু সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছে ব্রেন্ডন টেইলরের দল।

    রোববার (১৮ জুলাই) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে স্বাগতিকরা।

    ম্যাচের প্রথম ওভারেই তাসকিন আহমেদ ওপেনার তিনাশে কামুনহুকামুয়েকে বিদায় করেন। আফিফ হোসনের হাতে ক্যাচ দেয়ার আগে ৫ বলে ১ রান তুলেন এই ওপেনার। ১৮ বলে ১৩ রান তুলে বোল্ড হন তাদিওয়ানাশে মারুমানি।

    তৃতীয় উইকেটে রেগিস চাকাভাকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দেন ব্রেন্ডন টেইলর। দলীয় ৮০ রানে ফিরে যান চাকাভা। ৩২ বলে ২৬ রান তুলে সাকিবের বলে বোল্ড হন তিনি।

    অন্যদিকে ৫৭ বলে ৪৬ রান করা টেইলর শরিফুল ইসলামের বলে হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন।

    সাকিবের বলে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি হওয়ার আগে ৫৯ বল খেলে ৩৪ রান তুলেন ডিওন মেয়ার্স।

    ষষ্ঠ উইকেটে ওয়েসলে মাধভের ও সিকান্দার রাজা ৬৩ রান যোগ করেন। ৬৩ বলে ৫৬ রান তুলেন মাধভের। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তোলার পর শরিফুলের বলে তামিমের হাতে ধরা পড়েন এই স্পিনিং অলরাউন্ডার।

    অন্যদিকে ৪৪ বল খেলে ৩০ রান করেন রাজা। অভিজ্ঞ এই অলরাউন্ডার সাইফ উদ্দিনের বলে উইকেটের পেছনে থাকা লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন।

    ৭ বলে ৮ রান করেন লুক জঙ্গি ও ২ ব খেললেও রানের খাতা তুলতে পারেননি ব্লেসিং মুজুরাবানি। দুজনই বিদায় নেন শরিফুলের বলে।

    ৬ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন টেন্ডাই চাতারা। ৭ বলে ৭ রান করে ক্রিজে ছিলেন রিচার্ড গারাবা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ