ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • টিকটক অ্যাকাউন্ট খুলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

    টিকটক অ্যাকাউন্ট খুলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট আলভি শুক্রবার টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। পাকিস্তানের প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে থেকে এ তথ্য উল্লেখ করা হয়। এতে টিকটক অ্যাকাউন্টের লিংক শেয়ার করে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট এখন টিকটকে। 

    পাকিস্তান প্রেসিডেন্টের এমন উদ্যোগে কেউ কেউ সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ এটা নিয়ে মজা করেছেন। 

    একজন টুইটারে লেখেন, এটা বাস্তববাদী ও দারুণ একটি উদ্যোগ।

    আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, প্রেসিডেন্টের এমন উদ্যোগে প্রথমে আমি হতাশ হয়েছিলাম। কিন্তু পরে আমি উপলব্ধি করি যে আমাদের দেশের নিষ্কর্মা তরুণদের বার্তা দিতে এটা মোক্ষম একটি জায়গা। কেননা পাকিস্তানি তরুণ প্রজন্ম বেশির ভাগ সময় এ ধরনের অপ্রয়োজনীয় জিনিস দেখেই কাটায়। তবে প্রেসিডেন্টের এই উদ্যোগ কতটা ফলপ্রসূ তা নিয়ে তিনি সন্দেহ পোষণ করেন। 

    আরেকজন টুইটার ব্যবহারকারী প্রেসিডেন্ট আলভিকে নাচের আহ্বান জানিয়েছেন। মজা করে তিনি লিখেছেন, আপনি টিকটকে থাকবেন আর নাচের চ্যালেঞ্জ নেবেন না, তা কি হয়?

    প্রেসিডেন্টের মুখপাত্র বলছেন, পাকিস্তানের তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে তিনি টুইটারে যুক্ত হয়েছেন। তার (প্রেসিডেন্ট আলভি) টিকটক অ্যাকাউন্ট থেকে গঠনমূলক ভিডিও শেয়ার করা হবে। 

    প্রেসিডেন্ট আলভির টিকটক অ্যাকাউন্টে এরই মধ্যে তার পুরোনো একটি বক্তব্যের ভিডিও আপলোড করা হয়েছে।

    প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে পাকিস্তানে প্রথমবার টিকটক নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন এই নিষেধাজ্ঞা কয়েক দিন চলে। এরপর চলতি বছরের মার্চ মাসে পেশোয়ার হাইকোর্টের রায়ের পর পাকিস্তানে ফের নিষিদ্ধ করা হয় চীনা অ্যাপ টিকটক। আদালতের মতে, টিকটকে যে ভিডিও আপলোড করা হয়, তা অনৈতিক ও পাকিস্তানের নৈতিক মূল্যবোধ ও মাপদণ্ডের সঙ্গে খাপ খায় না। 

    পরে টিকটক অশ্লীল ও অনৈতিক পোস্ট যারা দিচ্ছে, তাদের সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পাকিস্তান ফের টিকটক চালুর অনুমতি দেয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ