ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

    টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ান ডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তামিম বাহিনী। আজকের ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।

    আজ মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। বাংলাদেশ দলে এদিন দুটি পরিবর্তন এসেছে। চোট পাওয়ায় মেহেদী হাসান মিরাজের জায়গায় খেলতে নামছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া শরিফুল ইসলামকে বিশ্রামে রাখা হয়েছে। তার বদলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।

    বাংলাদেশ একাদশ

    তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফ উদ্দিন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ