ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মাঠে নেমেই মাহমুদউল্লাহর ২০০

    মাঠে নেমেই মাহমুদউল্লাহর ২০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন উচ্চতায় পা রাখলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেই পা রাখলেন অনন্য উচ্চতায়। পেয়ে গেলেন অন্যরকম এক ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে দুইশটি ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই অলরাউন্ডার।

    ২০০৭ সালে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে দিয়েই বাংলাদেশে হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন এই মাহমুদউল্লাহ। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক চড়াই-উতরায় পাড়ি দিয়েছেন রিয়াদ। তার আগে দুইশ ওয়ানডে ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন আরও ৪ বাংলাদেশি ক্রিকেটার। 


    ওয়ানডেতে তালিকার শীর্ষে মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ২২৭ ম্যাচ। মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২২০টি। তবে বাংলাদেশের জার্সিতে তার ম্যাচ ২১৮টি। দুটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের পক্ষে। 

    ২১৯টি করে ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। দেশের হয়ে খেলার রেকর্ডে মঙ্গলবারই তিনি ছাড়িয়ে গেলেন মাশরাফিকে। তালিকার পরের নাম সাকিব আল হাসানের। তিনি খেলেছেন ২১৪টি ওয়ানডে। 

    এই ম্যাচের আগে ১৯৯ ওয়ানডের ক্যারিয়ারে ৪৪৬৯ রান করেছেন মাহমুদউল্লাহ। উইকেট নিয়েছেন ৭৬টি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ