ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চাকাভার উইকেট উড়িয়ে দিলেন তাসকিন

    চাকাভার উইকেট উড়িয়ে দিলেন তাসকিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওপেনার রেগিস চাকাভার ব্যাটে ভর করে বড় সংগ্রহের আশা করছিল জিম্বাবুয়ে। আর সবাই ছোট ছোট ইনিংস খেলে সাজঘরে ফিরলেও দুর্দান্ত ব্যাট করে যাচ্ছিলেন তিনি। ব্যক্তিগত সংগ্রহ আশির কোটাও পেরিয়ে গিয়েছিলেন।


    সামনে ছিল তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছানোর হাতছানি। কিন্তু চাকাভার সেই স্বপ্ন গুড়িয়ে দিলের পেসার তাসকিন আহমেদ।

    সরাসরি উড়িয়ে দিলেন ক্রিজের সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা ব্যাটসম্যানের উইকেট। আজ তৃতীয় ওয়ানডেতে চাকাভাই তাসকিনের প্রথম শিকার।

    ৩৫তম ওভারের প্রথম বলটি ইনসুইং দেন তাসকিন। চাকাভা লেগসাইডে ফ্লিক করতে চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি ব্যর্থ হন। উড়ে যায় অফস্ট্যাম্পটি।

    ৯১ বল খেলে ৮৪ রানে থামে চাকাভার ইনিংস। ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন চাকাভা।

    এ প্রতিবেদন লেখার সময় ৩৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান। ক্রিজে আছেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ