ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • দুই মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন তামিম

    দুই মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাঁটুর চোটে কমপক্ষে দুই মাসের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডেটি শেষ করেই দেশে ফিরে আসবেন তিনি।


    অর্থাৎ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে মাঠে সিরিজে দর্শক হয়েই থাকতে হবে তামিমকে।

    জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তামিমের বিষয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    ইএসপিএন-ক্রিকইনফোকে নান্নু বলেন, ‘ওয়ানডে শেষে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে তামিমও দেশে ফিরে আসবে। ওকে ৬ থেকে  সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসক। সে হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারছে না ও। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে ফিরতে পারে তামিম।’

    অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরবেন এ ড্যাশিং ওপেনার।

    তামিম ইকবাল ওয়ানডে সিরিজ খেলছেন হাঁটুতে চোট নিয়ে। এ মুহূর্তে ইনজুরি নিয়েই ব্যাট করছেন। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্টের গুরুত্বের কথা চিন্তা করে ঝুঁকি নিয়ে খেলছেন ওয়ানডে অধিনায়ক।

    তামিমের হাঁটুর এই চোট বেশ পুরোনো। মাঝেমধ্যেই মাথাচারা দিয়ে ওঠে।

    এ বিষয়ে বিসিবির ফিজিও জানিয়েছিলেন, তামিমের এই চোটের জন্য অপারেশনের প্রয়োজন নেই। বিশ্রামই একমাত্র ওষুধ।

    তবুও নিজ উদ্যোগে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ শল্যবিদ ডেভিড ইয়াংয়ের সঙ্গে যোগাযোগ করেছন তামিম। স্ক্যানের কপি পাঠিয়েছেন তাকে। সব দেখে ইয়াংও একই পরামর্শ দিয়েছেন। পূর্ণ বিশ্রামে যেতে বলেছেন তাকে। পারলে ওয়ানডে সিরিজও না খেলার পরামর্শ দিয়েছিলেন ইয়াং। তবে দেশের কথা ভেবে তামিম সিরিজ খেলছেন। দেশে ফিরে দুই মাসের জন্য পূর্ণ বিশ্রামে যাবেন তামিম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ