ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ফ্রিজ ছাড়া দীর্ঘদিন মাংস সংরক্ষণ করবেন যেভাবে

    ফ্রিজ ছাড়া দীর্ঘদিন মাংস সংরক্ষণ করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরবানির ঈদে মাংস কাটা পর তা সংরক্ষণ করা নিয়ে চিন্তায় পরে যান অনেকে। কারণ এখনও দেশে প্রত্যন্ত অঞ্চলে অনেকের ঘরেই ফ্রিজ নেই। আর যাদের ফ্রিজ আছে, তা মাংসের তুলনায় অপ্রতুল। এমন পরিস্থিতিও ফ্রিজ ছাড়াই মাংস সংরক্ষণ করা যায়।
    যখন ফ্রিজ ছিল না তখনও তো মাংস সংরক্ষণ হতো। ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের কয়েকটি পদ্ধতি জানাচ্ছেন পুষ্টিবিদ চৌধুরী তাসনিম-

    * মাংস উচ্চ তাপমাত্রায় জ্বাল দিয়ে সংরক্ষণ করা যেতে পারে। সেক্ষেত্রে ছয় ঘণ্টা পর পর মাংসটি জ্বাল দিতে হবে, নাহলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো থাকে।

    * পানিতে মাংস সিদ্ধ করে সংরক্ষণ করা যেতে পারে।

    * মাংস রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এজন্য মাংসগুলো মাঝারি আকারে কেটে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এই মাংসের সঙ্গে কোনো অবস্থাতেই চর্বি রাখা যাবেনা। এরপর মাংসের পানি নিংড়ে নিয়ে তাতে যথেষ্ট পরিমাণে লবণ ও হলুদ মাখিয়ে নিন। এবার ডুবো পানিতে সেই মাংস কিছুক্ষণ সিদ্ধ করুন।

    * লবণ, সোডিয়াম নাইট্রেট ও সোডিয়াম ল্যাকটেট দিয়ে মাংস পুরো একদিন মেরিনেট করে রাখলে সেটা ফ্রিজে ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে মাংসের পুষ্টিগুণ বজায় থাকে।

    * মাংস আধা সিদ্ধ হলে অর্থাৎ কাঁচা মাংসের গন্ধ যাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা চুলা থেকে নামিয়ে পুরো পানি ছেঁকে নিন। তারপর মাংসের টুকরোগুলো শিকে গেঁথে রোদে দিয়ে রাখুন। এভাবে মাংস শুকাতে একটানা চার থেকে সাত তিন সময় লাগে। বাইরের ধুলোবালি থেকে মাংসগুলোকে বাঁচাতে পাতলা কাপড় পেঁচিয়ে দিতে পারেন। মাংসের সব পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে রাখুন। শুকনা এই মাংসটি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর স্বাভাবিক নিয়মে রান্না করা যাবে।

    * লেবু লবণ পানিতে মাংস ডুবিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এজন্য মাংসগুলো মাঝারি আকারে কেটে হালকাভাবে ছেঁচে নিন। এরপর লবণ ও লেবুর রসে ঘণ্টা-খানেক ডুবিয়ে রাখুন, যেন মাংসের ভেতরে ভেতরে সেটা পৌঁছায়। এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো রাখা যায়।

    * মাংস ভেজেও সংরক্ষণ করা যায়। এজন্য মাংস কেটে পরিষ্কার করে আদা বাটা, রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মাংসটি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন। এরপর গরম ডুবো তেলে মসলাসহ মাংসগুলো ভেজে নিন এবং তেল ছেঁকে নিয়ে তা সংরক্ষণ করুন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ