ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • চাঁদরাতে বাকেরগঞ্জে চোলাই মদসহ আটক ৪ তরুন

    চাঁদরাতে বাকেরগঞ্জে চোলাই মদসহ আটক ৪ তরুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জে চোলাই মদ সহ চারজনকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) রাত সারে ৯ টায় বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাবুল ডিকন্তর বাড়ির সামনে থেকে এ চোলাই মদ সহ আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন বাকেরগঞ্জ পৌরসভা ৭নং ওয়ার্ড ভরপাশা গ্ৰামের মোঃ হায়দার আলী হাওলাদারের ছেলে মোঃ জুয়েল হাওলাদার (২৮) মোঃ ওয়ারেচ আলী হাওলাদারের ছেলে মোঃ মাইনুল ইসলাম (২৫) মোঃ জয়নাল আবেদীন খানের ছেলে মোঃ ইমরান খান(২৫), মোঃ তোতা হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার(৩০)।

    বাকেরগঞ্জ থানার এসআই মামুন বলেন,  অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই তরুণ,এস আই আলী আজম,এএসআই সুজন মাঝি,এ এস আই শফিকুল ইসলাম,এ এস আই ফিরোজ এবং কনেস্টেবল আব্দুল জব্বার কে নিয়ে পাদ্রিশিবপুর মাদক বিরোধী অভিযানে গেলে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোলাই মদ ক্রয় বিক্রয় হয় এমন খবরে তাদেরকে ২লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করি।

    উল্লেখ্য উক্ত আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে  বিভিন্ন ধরনের মাদক ক্রয় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

    ওসি আলাউদ্দিন মিলন  বলেন, এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় মামলা হয়েছে মামলা নং-১৬। বাকেরগঞ্জে মাদকের অভিযান চলমান আছে। মাদক মুক্ত বাকেরগঞ্জ গড়বো। মাদক অভিযান আরো কঠোর হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ