ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিকেলে অলিম্পিক ফুটবলে জার্মানি-ব্রাজিল মুখোমুখি 

    বিকেলে অলিম্পিক ফুটবলে জার্মানি-ব্রাজিল মুখোমুখি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঠে গড়াচ্ছে টোকিও অলিম্পিক পুরুষ ফুটবম্যাচ। বৃহস্পতিবার (২২ জুলাই) আলাদা ম্যাচে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দল।

    ‘এ’ গ্রুপের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে মেক্সিকোর বিপক্ষে। দুপুর দুইটায় ম্যাচটি গড়াবে আজিনোমোটো স্টেডিয়ামে।

    অন্যদিকে বিকেলে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সাপ্পোরো ডোম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ৪টা ৩০ মিনিটে।

    এছাড়া ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫টা ৩০ মিনিটে ‘ডি’ গ্রুপের ম্যাচে ব্রাজিল লড়বে জার্মানির বিপক্ষে।

    ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে সনি লিভ চ্যানেলে।

    নিয়ম অনুযায়ী অলিম্পিকের দলে ২৩ বছরের বেশি ফুটবলারের সংখ্যা হতে পারে সর্বাধিক ৩। এবারের ব্রাজিল দলে রয়েছেন বার্সেলোনার সাবেক তারকা ডিফেন্ডার দানি আলভেজ রয়েছেন।

    টোকিও অলিম্পিক ফুটবলের ১৬ দল

    ‘এ’ গ্রুপ : জাপান, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ফ্রান্স।

    ‘বি’ গ্রুপ : নিউজিল্যান্ড, কোরিয়া, হন্ডুরাস, রোমানিয়া।

    ‘সি’ গ্রুপ : মিশর, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া।

    ‘ডি’ গ্রুপ : ব্রাজিল, জার্মানি, আইভরিকোস্ট, সৌদি আরব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ