ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ভান্ডারিয়ায় করোনায় সাবেক অধ্যক্ষের মৃত্যু

     ভান্ডারিয়ায় করোনায় সাবেক অধ্যক্ষের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন (৫৯) করোনায়  আক্রান্ত হয়ে রবিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেে গেছেন। 

    সোমবার (২৬জুলাই) বিকেল পাঁচটায় তার গ্রামের বাড়ি পার্শবর্তী কাঠালিয়া উপজেলার সৌলজালিয়া গ্রামে নিজ বাড়ি সংলগ্ন স্থানে জানাজা নামাজ শেষে মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি,কলেজ পরিচালনা কমিটির সভাপতি দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক সাবেক এমপি তাসমিমা হোসেন। 

    এছাড়াও সমবেদনা জানান, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো.মনিরুল হক মনি জোমাদ্দার, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো.মাহিবুল হোসেন মাহিম, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরসহ বিশিষ্ট জনরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ