ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি ফুটবলারের আমরণ অনশন

    ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি ফুটবলারের আমরণ অনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিনা বিচারে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক থাকার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড় গুয়েভারা আল-নামুরা। ১০ মাস আগে তাকে ইসরাইলের বর্বর বাহিনী আটক করে এবং বিনা বিচারে তিনি জেল খাটছেন।

    গুয়েভারার আটকের তিন মাস পর তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেন। চলতি মাসে গুয়েভারার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ তার অবৈধ আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে। এ ধরনের আটকাদেশকে ইসরাইল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বলে থাকে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

    এর প্রতিবাদে প্রায় দু সপ্তাহ আগে গুয়েভারা অনশন শুরু করেন। তিনি আশা করছেন এই প্রতিবাদের কারণে তাকে মুক্তি দেয়া হবে এবং তিনি তার সাত মাসের সন্তান জুলিয়াকে দেখতে পাবেন।

    গুয়েভারা শুধু একা এই অনশনে যোগ দেন নি বরং তার সঙ্গে আরো অন্তত ১৪ ফিলিস্তিনি রয়েছেন। তারা সবাই বিনা বিচারে ইসরায়েল কারাগারে আটক আছেন। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় যেকোনো ফিলিস্তিনিকে আটক রাখতে পারে।

    প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন যার মধ্যে অন্তত ১০০ জন বিনা বিচারে বন্দী জীবন কাটাচ্ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ