ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টোকিও অলিম্পিকের ফুটবলে সৌদি আরবকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ ডি’ এর লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল সৌদি আরবের। এই ম্যাচ জয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে দানি আলভেজরা।

    এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ৪-২ গোলে হারায় জার্মানিকে। দ্বিতীয় ম্যাচে গোল শূন্য ড্র হয় আইভরি কোস্টের সঙ্গে।

    বুধবার শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে শুরু থেকেই আক্রমণে যায় ব্রাজিল। তার ফল আসে ১৪ মিনিটের মাথায়। বাঁ কর্নার থেকে চালুদিনিওর পাঠানো বল পান ম্যাথিউজ চুনহা। গোলের জন্য শট নিলে সৌদির গোলরক্ষক জান বুখারি ব্যর্থ হন বল আঁটকাতে।

    ২৭ মিনিটের মাথায় উল্টো গোল হজম করতে হয় ব্রাজিলকে। সালমান আল ফারাজের এসিস্ট থেকে সেন্টার বক্সের সামনে থেকে গোল করেন আবদুলেলাহ আর আরাবি। এরপর আক্রমণ পালটা আক্রমণে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

    দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেছে ব্রাজিল। ৭৬ মিনিটের মাথায় হেডে গোল করেন জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করা রিচার্লিসন।

    ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ব্রাজিলের জয় যখন নিশ্চিত, ৯০ মিনিটের পর অতিরিক্ত পাওয়া ৮ মিনিটের ৩ মিনিটের মাথায় আবারও ব্যবধান বাড়ায় রিচার্লিসন।

    শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ব্রাজিল। ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আইভরিকোষ্ট। বাদ পড়েছে জার্মানি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ