ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন, বর-কনের পরিবারকে জরিমানা

    কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন, বর-কনের পরিবারকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    জানা যায়, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নে বাল্য বিবাহের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি বুধবার দুপুরে আমরাজুড়ীর ইউনিয়নের আশোয় গ্রামে কনের বাড়ীতে গিয়ে উপস্থিত হয়ে বাল্য বিবাহের প্রমানের জন্য জন্ম সনদ অন লাইনে যাচাই করে সঠিক পান। 

    কিন্তু কঠোর লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় বরের পিতা ও কনের পিতাকে পৃথক দুইটি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে বর পক্ষকে তাদের বাড়ীতে ফেরৎ পাঠিয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। 

    এ ব্যাপারে জান্নাত আরা তিথি বলেন, ইউএনও স্যারের নির্দেশে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সরকারী নির্দেশ প্রতিপালন করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কঠোর লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ