ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল

    ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েডরা।

    বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যান সফরকারীরা। সেখানে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে অবশ্য দুই দফায় করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

    আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।


    অস্ট্রেলিয়ার আছেন- অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচল মার্শ, বেন ম্যাকডারমট, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও অ্যাডাম জ্যাম্পা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ