ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • কিভাবে বুঝবেন আপনার সন্তান মিথ্যা বলছে?

    কিভাবে বুঝবেন আপনার সন্তান মিথ্যা বলছে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্তানরা অনেক সময় বুঝে বা না বুঝে মিথ্যা কথা বলে ফেলে। কিন্তু সেই মিথ্যা কথা বলা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে সেটা আসলেই সব মা-বাবার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তবে সন্তানের কয়েকটি লক্ষণ দেখেই আপনি বুঝতে পারবেন যে সন্তান মিথ্যা কথা বলছে।

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে সন্তানের কয়েকটি লক্ষণ দেখলেই মা-বাবা বুঝতে পারবেন যে সন্তান মিথ্যা কথা বলছে।

    যে লক্ষণগুলো দেখলে বুঝবেন

     

    তোতলানো
    আপনার বাচ্চা যখনই মিথ্যা বলবে সে স্বাভাবিকভাবে কথা বলবে না, বরং তোতলাবে। কারণ মিথ্যা বলার সময় সে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে না।

    আই কন্ট্যাক্ট না করা
    যখনই শিশু মিথ্যা বলবে সে চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাবে না। আপনি চোখ দেখলেই বুঝতে পারবেন আপনার সন্তান মিথ্যা নাকি সত্য বলছে।

    বারবার বলা
    শিশুরা যা বলছে তা পুনরায় বলবে- অর্থাৎ বারবার বলার চেষ্টা করবে যদি মিথ্যা বলে। এই দেখে আপনি ধারণা নিতে পারেন।

    অস্থিরতা
    অস্থিরতাও অন্যতম একটি উদাহরণ মিথ্য বলার। শিশু মিথ্যা বললে তার মধ্যে অস্থির ভাব ফুটে উঠবে।

    গলার স্বর
    মিথ্যা বললে স্বাভাবিক গলার স্বর পরিবর্তন হয়ে যাবে। অন্যান্য সময় সে যেভাবে কথা বলে ওই সময় সেভাবে বলবে না।

    অনবরত কথা বলা
    আপনার সন্তান যদি এমনিতে খুব বেশি কথা না বলে আর নির্দিষ্ট সময় বেশি কথা বলে, তাহলে বুঝতে হবে সে মিথ্যা বলছে।

    আত্মরক্ষামূলক
    শিশু যদি মিথ্যা বলে তাহলে আত্মরক্ষামূলক বিভিন্ন কথা বলার চেষ্টা করবে। নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ