ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নিখোঁজ দুই জেলে তিন দিন পরে জীবিত উদ্ধার

    নিখোঁজ দুই জেলে তিন দিন পরে জীবিত উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিখোঁজের তিন দিন পরে ভোলার একটি নদী থেকে ভাসমান অবস্থায় ইন্দুরকানীর দুই জেলে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার লালুয়া নদীর পশ্চিম পার থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে সেলিম মোল্লা ও মিরাজ হাওলাদারকে জীবিত উদ্ধার করা হয়। পিরোজপুর মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস নিখোঁজ জেলেদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

    গত মঙ্গলবার উপজেলার কালাইয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মাছ ধরা ট্রলাটিকে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রবল ঢেউয়ের কবলে পড়ে। এসময় ট্রলারের থাকা উপজেলার কালাইয়া গ্রামের সেলিম মোল্লা (৩৫) ও মিরাজ হাওলাদার (২৫) সাগরে ছিটকে পড়ে যায়। এরপর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা নিখোঁজ ছিলেন। ওই ট্রলারে মোট ১১ জন জেলে ছিলেন বলে জানান ট্রলার মালিক জাহাঙ্গীর হাওলাদার। 

    চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য মারুফ হোসেন জানান, দুই জেলেকে উদ্ধার করে চরফ্যাশনে নিয়ে এসেছেন এখানকার জেলেরা। তারা দুজনই সুস্থ আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ