ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • বইমেলা-সামাজিক অনুষ্ঠান-বিনোদন কেন্দ্র বন্ধের সুপারিশ

    বইমেলা-সামাজিক অনুষ্ঠান-বিনোদন কেন্দ্র বন্ধের সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলাসহ অন্যান্য মেলা বন্ধের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার (১ এপ্রিল) পরামর্শক কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

    এরপর পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    কমিটির সভায় এসব সুপারিশ নেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। একইসঙ্গে পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা,মাস্ক পরার বিষয়ে ইতোমধ্যে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে,সেসব যাতে পালন করা হয়,তার ব্যবস্থা নিতে হবে “

    ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা নেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

    সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে,তা কার্যকর করার জন্য বাস্তবায়ন কর্মসূচি বা প্রস্তুতির জন্যও সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন বলে এই কমিটি মনে করছে।

    সুপারিশে বলা হয়েছে,প্রতিদিন নতুন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোর কোভিড ইউনিটগুলোতে সাধারণ ও আইসিইউ শয্যা বাড়ানো প্রয়োজন। সেইসঙ্গে ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে হবে,যাতে এলাকার রোগীদের সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়।

    করোনাভাইরাসের পরীক্ষা করতে আসা মানুষ যাতে সহজে সেবা পায়,তার ব্যবস্থা করার পাশাপাশি আগামী দিনগুলোতে পরীক্ষার চাহিদা বাড়তে পারে জানিয়ে সেজন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে সুপারিশে।

    পাশাপাশি সংক্রমণের গতিপ্রকৃতি বুঝতে জেনেটিক সিকোয়েন্সিংয়ে জোর দিয়ে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে বলা হয়েছে কমিটির সুপারিশে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ