ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুর জেলা প্রশাসকের পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত 

    পিরোজপুর জেলা প্রশাসকের পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন গত শুক্রবার  (৩০ জুলাই) ।

    এবার তার মা, স্ত্রী, দুই ছেলে ও সরকারী বাসভবনে নিয়োজিত গৃহ সহকারীসহ ছয়জন আক্রান্ত হয়েছেন।

    সোমবার ( ২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনিসহ স্ত্রী, দুই সন্তান, মা ও গৃহকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সবাই হোম আইসোলেশনে আছে। সবাই শারীরিকভাবে সুস্থ আছেন।

    করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকেই পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলার মানুষের জন্য কাজ করেছে যাচ্ছেন। জেলার সাধারণ মানুষের জন্য করোনাকালীর স্বাস্থ্য সেবা, ত্রাণ সহায়তা, ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজের সেবা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তৃর্ণমূল পর্যায়ে নিজে গিয়ে মানুষের বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনার জন্য জেলা সর্বস্থরের মানুষের মাঝে প্রিয় মানুষ হয়ে উঠেছেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ