ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় হাসপাতালের নারীসহ তিন দালালকে অর্থদন্ড

    মঠবাড়িয়ায় হাসপাতালের নারীসহ তিন দালালকে অর্থদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ডায়াগনস্টিক সেন্টারের দুই নারীসহ ৩ দালালকে আটক করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। 

    মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫‘শ টাকা করে অর্থদন্ড করেন।

    দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আলগী পাতাকাটা গ্রামের কালাম ফরাজীর মেয়ে নাজমা বেগম (২২), উপজেলার বান্ধবপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে রাসেল মিয়া (২৮) ও বরগুনার পাথরঘাটার তাপস কুমারের স্ত্রী শিখা রানী (৪০)। এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল,  ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুমন কৃষ্ণ বড়াল প্রমূখ। 

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান জানান, দীর্ঘ এক বছর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালাল মুক্ত করা হয়েছিল। ইদানিং হাসপাতাল চত্ত্বরে দালালের আনোগোনা বৃদ্ধি পেয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, দালালদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ