ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায়

    মঠবাড়িয়ায় বড় ভাইয়ের দোকানে তালা দিলেন ছোট ভাই

    মঠবাড়িয়ায় বড় ভাইয়ের দোকানে তালা দিলেন ছোট ভাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়েও জীবন নাশের অব্যহত হুমকি দিয়ে আসছে ছোট ভাই।

    এ ঘটনায় উপজেলার তুষখালী বাজারের ওই ব্যবসায়ী বড় ভাই বেলায়েত হোসেন বুধবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে ছোট ভাই রেজাউল সিকদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেন। 

    উপজেলার তুষখালী গ্রামে মৃত চাঁন মিয়া সিকদারের দু ছেলে তারা। জিডি সূত্রে জানা গেছে, বড় ভাই বেলায়েত হোসেনের অনার্স পড়ুয়া মেয়ে (২০) কে ছোট ভাই ওই বাজারের পল­ী চিকিৎসক রেজাউল সিকদার তার মাদ্রাসা পড়ুয়া ছেলে মেহেদী হাসানের (২৫) সাথে সম্প্রতি বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বেলায়েত সিকদার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে ছোট ভাইকে ফিরিয়ে দেয়।  

    এতে ছোট ভাই রেজাউল সিকদার ক্ষিপ্ত হয়ে বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয় ও জীবন নাশের অব্যহত হুমকি দেয়। অভিযুক্ত রেজাউল সিকদার তার বিরোদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন-বড় ভাই তার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে এখন অস্বীকার করেছেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ