ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • এটিএম থেকে দ্বিগুন টাকা তোলা যাবে

    এটিএম থেকে দ্বিগুন টাকা তোলা যাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে বিশেষ কিছু শাখা খোলা থাকবে। এছাড়া ব্যাংকগুলোর এটিএম ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে চালু থাকবে। গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথ থেকে টাকার তোলার পরিমাণ দ্বিগুণ বাড়ানো হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবাও চালু থাকবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য কোনো ব্যাংকের শাখা খোলা থাকবে না।

    এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে পৃথক তিনটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

    একটি সার্কুলারে বলা হয়, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সাধারণভাবে সব তফসিলি ব্যাংক ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের সব কর্মকর্তা কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

    এতে আরও বলা হয়, সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ শাখা ও বুথগুলো খোলা রাখার বিষয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব খাতে ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে স্ব স্ব ব্যাংক প্রয়োজনীয়তার নিরিখে বৈদেশিক বাণিজ্য শাখা সীমিত সংখ্যক জনবল নিয়ে খোলা রাখতে পারবে। একই সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সীমিত সংখ্যক জনবল দ্বারা চালু রাখা যাবে।

    এতে আরও বলা হয়, এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। এ জন্য এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ রাখতে হবে। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং সার্বক্ষণিকভাবে চালু রাখতে হবে।

    এই সার্কুলারে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সাধারণ জনগণের অতি জরুরি প্রয়োজন ও অত্যবশ্যকীয় জরুরি পরিসেবা নিশ্চিত করতে দৈনন্দিন অর্থের সরবরাহ নিশ্চিত করতে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালীন এটিএম বুথগুলোকে সচল ও তাতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ এক লাখ টাকা তোলা যাবে। আগে তোলা যেত ৫০ হাজার টাকা। এক্ষেত্রে টাকার পরিমাণ দ্বিগুণ বাড়ানো হয়েছে। বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও ওই পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে।

    এতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সাথে পরিচালিত মোবাইল ব্যাংকিং কার্যক্রম সরকার নির্ধারিত সময়ের মধ্যে চালু রাখতে হবে। একই সঙ্গে এজেন্টদের কাছ থেকে গ্রাহকদের টাকা তোলার জন্য প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত সময়সীমা হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ফলে ওই সময়ে এজেন্টদের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে। তবে অ্যাপস বা মোবাইল ফোন সেটে এই সেবা সার্বক্ষণিকভাবে চালু থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ