ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় ঘটকের বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ 

    মঠবাড়িয়ায় ঘটকের বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ 
    অভিযুক্ত ঘটক শামশের আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হত দরিদ্র বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী (১৯) কে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত ঘটক শামসের আলম (৬০) এর বিরুদ্ধে। অভিযুক্ত শামশের আলম উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মৃত. চেরাগ আলী দফাদারের ছেলে। বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীর মা জানান, কথিত ঘটক শামসের আলম তার ভাতিজির বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসেন। বিয়ের প্রস্তাবের কথাবার্তার সূত্রধরে ঘটক তার বাড়িতে প্রায়ই আসতো। 

    গত মঙ্গলবার (৩ আগস্ট ) তিনি তার ভাই-ভাবিকে জানানোর জন্য এবং ভাতিজিকে তৈরি করার জন্য স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যান। ঘটনাটি লম্পট শামসের আলম জানতে পেরে ওই দিন বিকেলে তার বাড়িতে এসে ওই তরুণী ও তার ছোট বোনের (১০) সাথে গল্প শুরু করে। গল্পের এক ফাঁকে ছোট শিশুটি অন্যান্য ছোট শিশুদের সাথে খেলার জন্য ঘর থেকে বাইরে বেড়িয়ে যায়। অনেক সময় পরে ফিরে এসে ওই শিশুটি তার বড় বোনকে (ওই তরুণী) উঠানে দাড়িয়ে জিজ্ঞেস করে বাবা বাড়িতে আসছে ? ছোট শিশুদের কথা শোনার সাথে সাথে লম্পট শামসের ঘর থেকে লাফিয়ে পরে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই তরুণী ঘটনা পরিবারের কাছে খুলে বলে। 

    এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত শামশের আলম এর বাড়িতে গেলে স্থানীয় লোকজনের সামনে বিমর্ষ অবস্থায় ঘটনা অস্বীকার করেন। তবে কথার এক পর্যায় বিয়ের প্রস্তাব নিয়ে ওই তরুণীর বাবার সাথে কথা হয়েছে বলেও স্বীকার করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, গণ মাধ্যমকর্মীদের কাছে ঘটনাটি শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ