ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • চারদিক থেকে ‘কাবুলে ঢুকতে’ শুরু করেছে তালেবান

    চারদিক থেকে ‘কাবুলে ঢুকতে’ শুরু করেছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের রাজধানী কাবুলের চারপাশ থেকে তালেবান বিদ্রোহীরা শহরটিতে প্রবেশ করতে শুরু করেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

    তালেবান মুখপাত্র সুহেইল শাহীন আলজাজিরাকে বলেন, আমরা জোর করে কাবুল দখল করতে চাই না। বর্তমান সরকারের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবেই কাবুলের নিয়ন্ত্রণ নিতে চাই আমরা।


    তালেবান নেতারা তাদের যোদ্ধাদের কাবুলে সবরকমের সহিংসতা থেকে বিরত থেকে কাবুল শহরের গেটে অপেক্ষা করতে বলেছেন। কাবুলের মার্কিন দূতাবাস থেকে একের পর এক হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে।

    এদিকে অনলাইনে একটি বিবৃতি প্রকাশ করেছে তালেবানরা। এতে যোদ্ধাদেরকে কাবুলের গেট অতিক্রম না করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে ওই শহরটি জোর করে দখল না করারও নির্দেশ দেয়া হয়েছে।

    তারা বলেছেন, পক্ষান্তরে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলছে। এর মধ্য দিয়ে কাবুলের জনগণের জীবন, সম্পদ ও কারো সম্মানহানী ছাড়াই সমঝোতার চেষ্টা চলছে।

    আরেকটি বিবৃতি পোস্ট করেছে তারা। তালেবানরা ব্যাংক, ব্যবসায় প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের নিশ্চয়তা দিয়েছে। বলেছে, তালেবানরা তাদের কোনো সম্পদ, অর্থ বা প্রতিষ্ঠানের ক্ষতি করবে না। কিন্তু এই নিশ্চয়তায় বিশ্বাস রাখতে পারছেন না স্থানীয়রা। তারা বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমেছেন।

    এর আগে আফগানিস্তানে অপ্রতিরোধ্য গতিতে গুরুত্বপূর্ণ সব শহর দখল করতে শুরু করে তালেবানরা। একের পর এক গুরুত্বপূর্ণ সব শহর দখল করে চারপাশ থেকে কাবুলকে ঘিরে রাখে তারা। এরপর রোববার চতুর্দিক থেকে রাজধানী কাবুলে ঢুকতে শুরু করে তারা।

    শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তালেবান বলেছে, তাদের তড়িৎ সাফল্য দেখিয়েছে তারা জনপ্রিয় এবং আফগান জনগণ তাদের গ্রহণ করেছে, তাদের অধীনে আফগান ও বিদেশি নাগরিকরা নিরাপদে থাকবে বলে ফের নিশ্চয়তা দিয়েছে তারা। বিদেশি কূটনীতিক ও ত্রাণ সংস্থার কর্মীরা কোনো সমস্যার মুখোমুখি হবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।

    এদিকে তালেবান যোদ্ধাদের কাছে নাস্তানাবুদ এ পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে আনতে কাবুলে আরও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দেশটির রাজধানী এই শহরটিকে চারদিক থেকে ঘিরে রাখবে বলে জানা গেছে।

    উল্লেখ্য, গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, আফগানিস্তানের রাজধানীতে পৌঁছতে তালেবানের অন্তত তিন মাস লাগবে! তাদের সেই দাবি উড়িয়ে দিয়ে মাস তো দূরে থাক কয়েক দিনেই কাবুল দখল নিতে চলেছে তালেবানরা।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ