ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাকিবের ‘স্টাইলিস্ট’ চুল কাটার ভিডিও ভাইরাল

    সাকিবের ‘স্টাইলিস্ট’ চুল কাটার ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ দেখে মনে হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কোনো সেলুনে চুল কাটাচ্ছেন। আর খুশি মনে সেই দৃশ্য ধারণ করছেন স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরায়। মিটমিটি হাসছেন তিনি। 

    একটু ভালো করে খেয়াল করতেই দেখা গেল নাপিতের ভূমিকায় যিনি ছিলেন তিনি আর কেউ নন, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সতীর্থ সুনীল নারাইন। এবার হয়তো স্পষ্ট সাকিবের মিটিমিটি করে হাসির রহস্য। 

    বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে নিজের ভেরিফাইড ইন্সটাগ্রামে ২ মিনিট ২২ সেকেন্ডের এমনই এক ভিডিও আপলোড করেছেন সাকিব। 

    যেখানে দেখা যায়, খুব যত্ন সহকারে হেয়ার ট্রিমার দিয়ে সাকিবের মাথার চুল কেটে দিচ্ছেন নারাইন। দেখে বোঝার উপায় নেই যে তিনি নাপিত নন। খুবই মনযোগী। বাম হাতে ট্রিমার ও ডান হাতে চিরুনি নিয়ে স্টাইল করে করে কাটছেন সাকিবের মাথার চুল। এরপর চারপাশটা চিরুনি দিয়ে আঁচড়িয়ে দেখেও নিচ্ছেন ঠিকঠাক হচ্ছে কিনা। আর ওই ভিডিওতে বাংলাদেশি ও উইন্ডিজ উভয় অলরাউন্ডারকেই উচ্ছ্বসিত দেখাচ্ছিল।  

    ওই ভিডিওটি কয়েক ঘণ্টার ব্যবধানে ভিউ হয়েছে প্রায় ২ মিলিয়ন। ভিডিও কমেন্টসে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এসএস সাকিব ৯৯ এক আইডি থেকে একজন কমেন্ট করে লিখেছেন, ‘তাহলে নারাইন ক্রিকেট খেলার আগে নাপিত ছিল!’। আই অ্যাম রুবেল নামে অপর আইডি থেকে লেখা হয়, ‘আইপিএলও খেলা হলো, ফ্রিতে চুল কাটাও হলো।’


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ