ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ফেসবুকে ফেরানো যাবে ডিলিট হওয়া পোস্ট

    ফেসবুকে ফেরানো যাবে ডিলিট হওয়া পোস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোস্ট ডিলিট বা ডিলিট হওয়া পোস্ট ফেরানোর ক্ষেত্রে এবার যে কেউ ফেসবুকের স্বাধীন কমিটি ‘ওভারসাইট বোর্ডে’র কাছে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) ফেসবুকের পক্ষ থেকে এ কথা জানানো হয়। 

    এর আগে আপত্তিকর কোনো পোস্ট নিয়ে কেবল রিপোর্ট করা যেত, তার পরেও সেই পোস্ট থেকে গেলেও কার্যত কিছু করা যেত না। আর একবার পোস্ট ডিলিট হয়ে গেলে তা আর ফেরানোর উপায় ছিল না ব্যবহারকারীদের হাতে। বুধবার (১৪ এপ্রিল) থেকেই ব্যবহারকারীদের হাতে নতুন অপশন আছে।

    কোনো পোস্ট বা কমেন্ট নিয়ে কারো আপত্তি থাকলে সেই পোস্ট সরানোর জন্য ওভারসাইট বোর্ডের কাছে আবেদন করলে বোর্ড তা বিবেচনা করে পদক্ষেপ নেবে। আবার কোনো পোস্ট যদি ফেসবুক সরিয়ে দেয়, কিন্তু ব্যবহারকারী মনে করছে ওই পোস্ট সরানো উচিত হয়নি ফেসবুকের; সে ক্ষেত্রে ওই পোস্টটি ফেরানোর জন্য ওভারসাইট বোর্ডের কাছেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে আবেদনকারীকে একটি আইডি দেওয়া হবে। যার মাধ্যমে পোস্ট ফেরানোর জন্য কী সিদ্ধান্ত নিচ্ছে ওভারসাইট বোর্ড, তা জানিয়ে দেওয়া হবে।

    গত বছর ফেসবুক এই স্বশাসিত কমিটি তৈরি করে। ওভারসাইট বোর্ডে ২০ জন সদস্য রয়েছেন। এই বছর জানুয়ারিতেই ওভারসাইট বোর্ড ১৭ দফা প্রস্তাব রাখে ফেসবুকের কাছে। তার পরই পোস্ট ডিলিটের আবেদন বা তা ফেরানোর ক্ষেত্রে এই সিদ্ধান্তের কথা জানাল ফেসুবক।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ