ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নারী ফুটবলারদের বুকের গঠন নিয়ে তানজানিয়ার রাষ্ট্রপতির কট‍ুক্তি  

    নারী ফুটবলারদের বুকের গঠন নিয়ে তানজানিয়ার রাষ্ট্রপতির কট‍ুক্তি  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজে নারী হয়েও তার দেশের নারী ফুটবলারদের নিয়ে কটূক্তি করেছেন তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। পুরুষ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, নারী ফুটবলারদের বুকের গঠন ছেলেদের মতো হওয়ায় তাদের কেউ বিয়ে করবে না! কেউ বিয়ে না করলে নারী ফুটবলাররা জীবনে কী করবে- সেটা নিয়েও তিনি মন্তব্য করেন। একজন রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর দেশটির রাজনৈতিক অঙ্গন এবং সোশ্যাল সাইটে প্রতিবাদের ঝড় উঠেছে। 

    গত রবিবার ওই অনুষ্ঠানে সামিয়া হাসান বলেন, 'যে নারী ফুটবলারদের বুকের গঠন ঠিক নয়, তাদের দেখে ঠিক মেয়েদের মতো লাগে না। তাদের ছেলে মনে হয়। ওদের মুখের দিকে তাকালে বিয়ে করার আগে দুইবার ভাবতে হবে। মেয়েদের বিয়ে করতে হলে তাদের দেখতে আকর্ষণীয় হতে হবে। এই গুণ অন্তত তাদের থাকা উচিত। কিন্তু তাদের (নারী ফুটবলার) মাঝ থেকে সেই গুণগুলো উধাও হয়ে গেছে।'

    গত মার্চ মাসে তানজানিয়ার দায়িত্ব নেন হাসান। তিনি তানজানিয়ার প্রথম এবং আফ্রিকা মহাদেশের একমাত্র নারী রাষ্ট্রপতি। সামিয়া হাসান আরো বলেছেন বলেন, 'নারী ফুটবলাররা আজ আমাদের গর্বিত করছে। কিন্তু ওরা যখন ক্লান্ত হবে, খেলার মতো অবস্থায় থাকবে না, তখন কীভাবে জীবন কাটাবে? বিয়ে করা ওদের কাছে স্বপ্নের মতো। কেউ যদি ওদের বিয়ে করে ঘরে নিয়েও যায়, তার মা জিজ্ঞেস করতে পারে, "কাকে বিয়ে করে এনেছ, ছেলে না মেয়ে?"

    বিবিসি জানিয়েছে, সামিয়া হাসানের এই মন্তব্য ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বিরোধী দলের নেত্রী ক্যাথরিন রুজ বলেন, 'হাসানের এই মন্তব্য সব মেয়েদের জন্য অসম্মানের। প্রতিটা মেয়েরই সম্মান প্রাপ্য।' জেন্ডার বিশেষজ্ঞ সাজোকম বলেছেন, 'এটা শকিং!' হেনরি এনগোগো বলেছেন, 'তার মন্তব্য শুনে মনে হচ্ছে বিয়ে ছাড়া জীবন অর্থহীন।' তবে তানজানিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন এ ব্যাপারে এখনো কিছু বলেনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ