ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • বিশাল ছক্কায় ভিআইপি বক্সের কাচ ভাঙলেন গেইল

    বিশাল ছক্কায় ভিআইপি বক্সের কাচ ভাঙলেন গেইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড় বড় দ্রুত গতির ছক্কা হাঁকানোর রেকর্ড আগে থেকেই রয়েছে ক্রিস গেইলের। এবার নিজেদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিশাল ছক্কা হাঁকিয়ে ভিআইপি বক্সের কাচ ভাঙলেন এই তারকা ক্রিকেটার। সেই ছবি ও ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

    এদিন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার জেসন হোল্ডারের করা ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি সাইটস্ক্রিনের উপর দিয়ে ভিআইপি বক্সে নিয়ে ফেলেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল। 

    গতকাল বৃহস্পতিবার কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। দলের হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন শেরেফানি রাদারফোর্ড। ৩৫ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন অধিনায়ক ড্যারেন ব্রাভো। ৯ বলে এক চার ও এক ছক্কায় ১২ রান করেন গেইল। 
    টার্গেট তাড়া করতে নেমে প্যাট্রিয়টসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি জেসন হোল্ডারের নেতৃত্বাধীন বার্বাডোস। ২১ রানে জয় পায় ক্রিস গেইলদের কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। 

    ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটিকে সাইটস্ক্রিনের উপরে গ্যালারির সেকেন্ড টিয়ারে পাঠিয়ে দেন দ্য ইউনিভার্স বস। বল গিয়ে লাগে ভিআইপি বক্সের কাচে। বল লাগার পর কাচের কী অবস্থা হয়, সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকেই।

    ২১ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল-এর দ্বিতীয় পর্বে দুবাইয়ের মাঠে খেলতে নামবেন গেইলরা। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মাঠের লড়াইয়ে নামার আগে ঘরের মাঠে সিপিএলে বিশাল ছক্কা হাঁকিয়ে ভিআইপি বক্সের কাচ ভেঙে নিজের প্রস্তুতি জোরদারের আভাস দিলেন গেইল। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ