ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাকিবকে নিয়ে অনুশীলনে বাংলাদেশ

    সাকিবকে নিয়ে অনুশীলনে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোয়ারেন্টিন বাধায় প্রথম দিনের অনুশীলনে সাকিব যোগ দিতে পারেননি। তবে আগের সিরিজে না থাকা মুশফিক, লিটন ও বিপ্লবরা ঠিকই নামেন ঘাম ঝড়াতে। পূর্ণাঙ্গ অনুশীলনে সবাই নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে কাজে মনোযোগী। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ। সাকিব আল হাসান ফেরায় পুর্ণ শক্তি নিয়েই নিজেদের পরিকল্পনা সাজালেন কোচ রাসেল ডমিঙ্গো।

    নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে শনিবার (২৮ আগস্ট) দুপুরে ২টায় অনুশীলন শুরু করে টাইগাররা।


    গেল ২৪ আগস্ট দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তারপরই হোটেল কোয়ারেন্টিন করতে হয়েছে তার। মূলত ৭২ ঘণ্টার কোয়ারেন্টিন শেষ

    না হওয়ায় শুক্রবার প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি ৩৪ বছর বয়সী সাকিবকে।

    এদিন অনুশীলনের শুরুতেই ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে। দলের অন্যরা তখন গা গরম করেছেন।

    কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলামকে সাকিবের বিপরীতে বল করতে দেখা গেছে। কিউদের বিপক্ষে ১৯ সদস্যের দলে না থাকলেও দুই পেসারকে নেটে বোল করার জন্য রাখা হয়েছে দলে।

    নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৯ সদস্যের দল

    মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ