ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিএসজির মেসিকে মাঠে দেখা যাবে আজ রাতেই!

    পিএসজির মেসিকে মাঠে দেখা যাবে আজ রাতেই!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দিয়ে লিওনেল মেসিকে নিজেদের ডেরায় ভিড়িয়েছিল পিএসজি। সেই ১০ আগস্ট থেকেই শুরু এই জল্পনা কল্পনার, কবে মাঠে দেখা যাবে মেসিকে? সেই প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে আজ, রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টাইন মহাতারকার অভিষেক হতে যাচ্ছে পিএসজির জার্সিতে। 

    মেসিকে দলে ভেড়ানোর আগেই বড় কাজই করে ফেলেছিল পিএসজি। জর্জিনিও ওয়াইনাল্ডাম, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, আর জিয়ানলুইজি ডনারুমাকে ভিড়িয়েছিল তারা। হাকিমি আর ওয়াইনাল্ডামকে অবশ্য ইতোমধ্যেই দেখা গেছে পিএসজির জার্সি গায়ে, এবার অপেক্ষা শেষ হচ্ছে মেসিকে পিএসজির গাঢ় নীল আর লাল জার্সিতে দেখার। 

    বিষয়টা পরিষ্কার না জানালেও কোচ পচেত্তিনো গেল সপ্তাহে বলেছিলেন, ‘সপ্তাহটা বেশ ভালো গিয়েছে লিওর। পরের সপ্তাহটা খুব লম্বা হতে যাচ্ছে, আশা করি সে স্কোয়াডে থাকবে, আর প্রতিযোগিতামূলক পর্যায়ে লড়াই করতে পারবে।’

    মেসিকে নিয়ে ৪-৩-৩ ছকে দেখা যেতে পারে পিএসজিকে। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তি থাকবেন রাইট উইংয়ে। ওয়াইনাল্ডাম আর জুলিয়ান ড্র্যাক্সলারকেও সময় দিতে পারেন কোচ পচেত্তিনো। তবে আর্জেন্টাইন এই কোচ সামান্যই জানালেন এ বিষয়ে। 

    তবে তারকাখচিত দলের ভারসাম্য খুঁজে পাওয়া, সবাইকে তাদের ভূমিকা বুঝিয়ে দেওয়ার চ্যালেঞ্জটাও বুঝছেন আর্জেন্টাইন কোচ। বললেন, ‘আমাদের অনেক তারকা আছে যারা আলো ছড়াতে পারে। কিন্তু আমাদের একটা দল বানাতে হবে, সেটাই বড় চ্যালেঞ্জ। কাজটা সহজ হবে না। যে প্রতিভা আমাদের আছে, তার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে আমাদের। এটা সময়সাপেক্ষ বিষয়।’

    পিএসজি কোচের সেই চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আজ রাতে মেসির অভিষেক যদি হয়েই যায়, তাহলে চ্যালেঞ্জটা বাড়বে আরও একটু। আজ বাংলাদেশ রাত ১২টা ৪৫ মিনিটে রেঁসের মাঠে খেলতে নামবে পিএসজি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ