ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পাকিস্তানের কোচ হবেন না অ্যান্ডি ফ্লাওয়ার

    পাকিস্তানের কোচ হবেন না অ্যান্ডি ফ্লাওয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। বিভিন্ন টি-টোয়েন্টি লিগে বিভিন্ন দলের দায়িত্বে থাকায় আন্তর্জাতিক দলের কোচ হতে চান না বলে জানিয়েছেন তিনি।

    ক্রিকেট পাকিস্তান ডট কমের প্রতিবেদনের বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান এহসান মানি বর্তমান হেড কোচ মিসবাহ উল হকের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দিতে চাচ্ছিলেন। বিশেষ করে ফ্লাওয়ারের দিকে ঝুঁকেছিল পিসিবি।

    বর্তমানে পিএসএলে মুলতান সুলতানস, সিপিএলে সেইন্ট লুসিয়া কিংস, টি-টেন লিগে দিল্লি বুলস এবং দ্য হানড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এছাড়া আইপিএলের দল পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তাই এখন আপাতত জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই ফ্লাওয়ারের। ফলে এখন অন্য কোনো বিদেশি কোচ খুঁজে পাওয়া বেশ কঠিনই হয়ে গেলো পাকিস্তানের জন্য।

    এহসান মানির দায়িত্বকাল শেষ হয়ে গেলেও সম্ভাব্য নতুন চেয়ারম্যান রমিজ রাজা। রমিজও বিদেশি কোচ নিয়োগ দেওয়ার পক্ষে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিকে যেতে পারেন মিসবাহ। বিশ্বকাপের আগে নতুন কোচ আনলে হিতে বিপরীত হতে পারে পাকিস্তানের জন্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ