ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • প্রাণঘাতী করোনাভাইরাসে তান্ডবে দিশেহারা  ভারত

     প্রাণঘাতী করোনাভাইরাসে তান্ডবে দিশেহারা  ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    প্রাণঘাতী করোনাভাইরাসে তান্ডবে দিশেহারা হয়ে পড়েছে ভারত। এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। সেখানে একদিনেই প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

    এ নিয়ে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে পর পর তিনদিন দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সহস্রাধিক ছাড়িয়ে গেল।

    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
    এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জনে।  এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জনের।  এ নিয়ে মৃত্যুর পরিসংখ্যান বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩০৪ জন হয়েছে। 

    করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারত। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ২ লাখ ছাড়াল। বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে ভারতে অনেক বেশি দ্রæত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে।

    ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, কেরালা, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি। 
    কর্নাটক ও নয়াদিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ। ১৪ হাজার ৭৩৮ জন আক্রান্ত হয়েছেন কর্নাটকে।  আর দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  নয়াদিল্লির রাজ্য সরকার রাত্রিকালীন কারফিউ জারি করেছে, বন্ধ রেখেছে শপিং মল।

    দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে। গত ২৪ ঘণ্টায় ২৭ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ