ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • সাকিবদের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

    সাকিবদের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড
    সাকিবদের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় নিঁখুত একটা দিন হতে পারত বাংলাদেশের জন্য। তেমনটা হতে দিলেন না ব্যাটসম্যানরা। ৬১ রান তাড়া করতে নেমেও ৩ উইকেট হারাল বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়টাও দশে-দশ পয়েন্ট পেল না।

    স্পিনারদের দাপটে মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল। জয়টা একরকম অক্লেশেই এসেছে টাইগারদের জন্য।

    ৩০ বল অক্ষত রেখেই টার্গেটে পৌঁছে যায় মাহমুদুল্লাহর দল। কার্যত ম্যাচ শেষ হয়ে যায় প্রথমার্ধের পর। নিউজিল্যান্ডের অসহায় আত্মসমর্পণের পর বাংলাদেশের জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। সেটা করতে যেয়ে তাল হারান দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। দুই জনই ফেরেন এক রান করে।

    সেখান থেকে দলকে টেনে নিরাপত্তার দিকে নিয়ে যায় বহু পরিচিত সাকিব-মুশফিক জুটি। ৩০ রানের জুটি গড়ে বিদায় নেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার আউট হন ২৫ রান করে।

    বাকি সময়ে আর বিপদ হতে দেননি অধিনায়ক মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। ৭ উইকেটের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মুশফিক ১৬ ও মাহমুদুল্লাহ ১৪ রানে অপরাজিত থাকেন।

    এর আগে, যেমনটা ভাবা হয়েছিল সেটাই দেখা গেছে মিরপুরে। স্পিন মৃত্যুকূপে বাংলাদেশি বোলারদের সামলাতে পারবে কিনা নিউজিল্যান্ডের অনভিজ্ঞ দল, এমনটা শঙ্কায় ছিলেন বিশেষজ্ঞরা।

    সত্যি হয় সেই শঙ্কা। নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম যতই বলুন প্রস্তুতি নিয়ে এসেছে তার দল মাঠে দেখা গেল না তার ছিটেফোঁটাও। বাংলাদেশের বিপক্ষে পুরো ধসে যায় ব্ল্যাকক্যাপস ইনিংস।

    শুরুটা হয় প্রথম ওভারেই। স্পিন বিষের থলে খোলেন মাহেদী হাসান। ইনিংসের তৃতীয় ডেলিভারিতে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন রাচিন রাভিন্দ্রা। অভিষিক্ত এই ব্যাটার আউট হন শূন্য রানে।

    এরপর মঞ্চে আসেন বিশ্বসেরা সাকিব আল হাসান। তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন তিনি। বোল্ড হওয়ার আগে ১১ বলে ৫ রান করেন ইয়াং।

    মাহেদী ও সাকিবের পর উৎসবে যোগ দেন নাসুম আহমেদ। চতুর্থ ওভারের তৃতীয় বলে নাসুমকে মারতে যেয়ে ডিপ স্কয়্যার লেগে ধরা পড়েন কলিন ডি গ্র্যান্ডহোম। দুই বল পরই নিউজিল্যান্ডকে আবার আঘাত করেন নাসুম। শেষ বলে তার ডেলিভারিতে বোল্ড হন টম ব্লান্ডল। ১০ রানের আগে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারী দল।

    দলীয় অর্ধশত পূরণের আগেই দলের অর্ধেক হারায় তারা। ১১তম ওভারের পঞ্চম বলে সাইফউদ্দিনের ডেলিভারিতে নাসুমের হাতে ধরা পড়েন ব্ল্যাকক্যাপ অধিনায়ক টম লেইথাম। ২৫ বলে ১৮ রান করেন লেইথাম। তারপরও আসা যাওয়ার মিছিল থামতে দেয়নি বাংলাদেশ। ১২তম ওভারের চতুর্থ বলে সাকিবের হাতে পরাস্ত হন কোল ম্যাককঞ্চি।

    নিউজিল্যান্ড এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে অলআউট হয়েছিল টি-টোয়েন্টিতে। বাংলাদেশের বিপক্ষে সেই রেকর্ড পড়ে বিপদে। ১৩তম ওভারের শেষ বলে সাইফউদ্দিনের ডেলিভারিতে মুশফিকের হাতে ধরা পড়েন ১৭ রান করা হেনরি নিকোলস।

    সবাই উইকেট পাবেন আর মুস্তাফিজুর রহমান নিজের প্রিয় মাঠে উইকেট শূন্য থাকবে তা তো হয় না! ডুগ ব্রেসওয়েল আর আজাজ পাটেলকে তুলে জোড়া আঘাত করেন দ্য ফিজ। নিউজিল্যান্ড তখন নিজেদের সর্বনিম্ন রানে ডুবে যাওয়ার লজ্জার কাছে।

    সেটাও পূর্ণ করে দেন মুস্তাফিজ। তার বলে নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান জ্যাকব ডাফি যখন ফিরছেন তখন দলের রান ৬০। ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মুস্তাফিজ। সাকিব, নাসুম ও সাইফউদ্দিন পান ২টি করে উইকেট।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ