ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • আলী দাইকে হটিয়ে ইতিহাসের নতুন পাতায় রোনালদো

    আলী দাইকে হটিয়ে ইতিহাসের নতুন পাতায় রোনালদো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পেনাল্টি মিস করে দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হলো না আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের একক রেকর্ড গড়া।


    তবে তারকা এ ফুটবলার দমে যাননি। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোড়া গোল করে ইতিহাস তো গড়লেনই সেইসঙ্গে পর্তুগালের জয় এনে দিলেন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

    সম্প্রতি চমক জাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদোর দেশের হয়ে গোল হলো ১১১টি। ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ের গোল ১০৯টি।

    বুধবার রাতে ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে জন ইগানের গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে সাত মিনিটে গোল দুটি করেন রোনালদো।

    এদিন রোনালদো আলি দাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পান ম্যাচের শুরুতেই। দল পায় পেনাল্টি, কিন্তু রোনালদোর দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গ্যাভিন বাজুনু। ডি-বক্সে ব্রুনো ফের্নান্দেস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল পর্তুগাল।

    অবশ্য ৪৩তম মিনিটে পর্তুগাল শিবিরে ভীতি ছড়ান অ্যারন কনোলি। তবে তার প্রচেষ্টায় বল জোয়াও পালিনিয়ার পায়ে লেগে বাইলাইন পেরিয়ে যায়। ওই কর্নার থেকেই দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান জন ইগান।

    গোল করতে না পারার হতাশায় থাকা পর্তুগাল বিরতির পরও প্রতিপক্ষের জমাট রক্ষণে কোনো কিছুতেই কিছু করতে পারছিল না। অবশেষে ৮৯তম মিনিটে গনসালো গেদেসের ক্রসে লাফিয়ে হেডে বল জালে পাঠান রোনালদো। দল ফেরে সমতায়, হয়ে যায় তার আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড।

    পরে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মিলে গেল জয়সূচক গোল। এবার ডান দিক থেকে জোয়াও মারিওর ক্রসে হেডে জয় নিশ্চিত করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। উল্লাসে ভাসলেন রোনালদো, উদযাপনে মেতে উঠল পুরো পর্তুগাল।

    এবারের বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে পর্তুগালের এটি তৃতীয় জয়। আর তিন ম্যাচ খেলে তিনটিতেই হারল রিপাবলিক অব আয়ারল্যান্ড।

    পর্তুগাল চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে। এক ম্যাচ কম খেলা সার্বিয়া ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।  

    আরেক ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো লুক্সেমবুর্গ তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। রিপাবলিক অব আয়ারল্যান্ড ও আজারবাইজানের পয়েন্ট শূন্য।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ