ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

    অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৬০ রানে অল-আউট করে ৭ উইকেটে জয় পায় টাইগাররা।

    আজ শুক্রবার এগিয়ে যাবার লড়াইয়ে নেমেছে স্বাগতিকরা। এই ম্যাচেও টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে সফরকারী অধিনায়ক টম ল্যাথামকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


    অপরিবর্তিত একাদশ নিয়েই ব্যাটিংয়ে বাংলাদেশ। অপরদিকে দুটি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড শিবিরে। ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফির বদলে বেন সিয়ার্স ও হামিশ ব্যানেট যোগ হয়েছেন একাদশে।

    বাংলাদেশ দল

    লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

    নিউজিল্যান্ড দল

    রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও হামিশ ব্যানেট।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ