ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কিউইদের ১৪২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা

    কিউইদের ১৪২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রান করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য কিউইদের করতে হবে ১৪২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন নাইম শেখ।

    শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ।

    টস জিতে ব্যাট করতে নেমে শুভ সূচনা করে বাংলাদেশ। দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাস শুরুটা করেন বেশ দেখেশুনে। তবে দলীয় ৫৯ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরেন লিটন।
    ২৯ বলে তিন চার ও এক ছক্কায় ৩৩ রান করে রাচিন রবিন্দ্রর স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন লিটন। লিটনের পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই বিপদে পড়েন মুশফিকুর রহিম। রাচিন রবিন্দ্রর বলে গোল্ডেন ডাক মারেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।  

    চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে ১২ রান করে ফেরেন সাকিব আল হাসান। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দ্রুত রান সংগ্রহের চেষ্টা করতে গিয়ে আউট হন ওপেনাল মোহাম্মদ নাঈম। 

    রাচিন রবিন্দ্রর করা বলটি বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন এ ওপেনার। ৩৯ বলে ৩টি চারের সাহায্যে ৩৯ রান করে ফেরেন তিনি। নাঈম আউট হওয়ার পর ৩ বলে ৩ রান করে ফেরেন আফিফ হোসেন। 

    শেষদিকে রিয়াদের ব্যাটে দেখা মেলে স্ট্রোকের ছটা। ১৯তম ওভারে ব্রেসওয়েলের বলে তার দুই বাউন্ডারিসহ আসে ১৩ রান। আর শেষ ওভারে রিয়াদ ও নুরুল হাসান মিলে তোলেন ১১ রান। অধিনায়ক রিয়াদ অপরাজিত থাকেন ৩২ বলে ৩৭ রান নিয়ে। বেনেটের করা শেষ ওভারের শেষ বলে তুলে মারতে গিয়ে আউট হন ১৩ রানের ইনিংস খেলা সোহান।

    এর আগে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।


     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ