ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিশ্বকাপ বাছাই : রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

    বিশ্বকাপ বাছাই : রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের বাছাই পর্বে রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকার মতো এবারো ব্রাজিলের ঘরের মাঠে লড়বে লিওনেল মেসিরা। তবে এবার ম্যাচটি মারাকানায় নয়, হবে সাও পাওলোয়। এই ‘সুপারক্লাসিকো’য় জিততে চায় দুদলই। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

    ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই সৃজনশীলতার ঝংকার। পৃথিবীর থমকে যাওয়া। দদলের মধ্যকার সর্বশেষ লড়াইটা হয়েছিল প্রায় দুই মাসে আগে, কোপা আমেরিকার ফাইনালে। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে মারাকানার ফাইনালে সেলেসাওদের হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তাই এবারের ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।

    চিলির বিপক্ষে গোল করে সেলেসাওদের জেতানো এভার্তন রিভেরো অবশ্য ম্যাচটিকে প্রতিশোধের ভাবছেন না। তিনি বলেন, ‘কোপা ফাইনালের প্রতিশোধের ম্যাচ বলতে চাই না এটাকে। এমনিতেই এটা ঐতিহাসিক দ্বৈরথ আর সব সময় চ্যালেঞ্জিং। তবে আমরা জিততেই মাঠে নামব।’

    বিশ্বকাপ বাছাই পর্বে টানা সাত ম্যাচ জিতে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব মিলিয়ে হারেনি টানা ২১ ম্যাচে। তাই বলে আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ লিওনেল স্কালোনি। মেসিদের গুরু জানান, ‘কোপার পর নতুন করে শুরু আর জেতাটাই আসল কথা। গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মতুষ্টিতে না ভুগে আমাদের এগিয়ে যেতে হবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ