ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ

    ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। এদিন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে খেললেও জয়ের দেখা পায়নি লাল-সবুজ বাহিনী। বিশকেকে দোলন আমরাজোভ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যুদ্ধবিধ্বস্ত দেশটির কাছে ২-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে।

    রবিবার পুরোটা সময় কেবল রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে দেখা গেছে বাংলাদেিাশ ডিপেন্ডারদের। গোলরক্ষক শহিদুল আলম ভালো কয়েকটি সেভ করেন। যার কারণে ব্যবধান কিছুটা কম হয়েছে। নয়তো আরও বড় ব্যবধানে হারতো জেমি ডে'র শিষ্যরা।

    এদিন লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খানের। কিন্তু সেটি স্মরণীয় করে রাখতে পারলেন না।

    কাগজে-কলমে বাংলাদেশের কৌশল ৩-৪-৩ ফরমেশন থাকলেও আদতে ডিপেন্ডার তপু বর্মণ, তারিক কাজী, রেজাউল করিম এবং দুই উইং ব্যাক বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন আরাফাত মিলে রক্ষণভাগ সামলিয়েছে। বিরতির পূর্বে এক গোল খাওয়ার পরই তারা খেই হারিয়ে ফেলেন। সেখান থেকে আর বের হতে পারেননি।

    ৩৩ মিনিটে প্রথম গোল খায় বাংলাদেশ। লায়েত খারুবের গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৬ মিনিটের সময় হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াসির হামদ।


    শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজ বাহিনী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ