ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৪১ মৃত্যু, আক্রান্ত ২ লাখের বেশি

    ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৪১ মৃত্যু, আক্রান্ত ২ লাখের বেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত তিন দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে এবং প্রতিদিনই তা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি। খবর : এনডিটিভি অনলাইন।

    দেশটিতে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। একদিনে মৃত্যুর হিসেবে এটি করোনা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর দেশটিতে ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়।

    ভারতে করোনা এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের।

    মার্চের মাঝামাঝি সময়েও দেশটিতে দৈনিক মৃত্যু ছিল ১০০-২০০ জনের মধ্যে। এপ্রিলের প্রথম দুদিনও তা ছিল ৫০০ জনের কম। আজ (শনিবার) সে সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেল।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ